1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিষেধাজ্ঞার প্রতিবাদে লাখ টাকার গরু নিয়ে জবিতে শিক্ষার্থীদের মিছিল - bdtelegraph24.com
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার আজ ১৯৮তম জন্মদিন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের অস্বাভাবিক দাম বৃদ্ধি শিক্ষার মানোন্নয়নে বছরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ সংসদীয় কমিটির ফ্রান্সে দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, মস্কোর মসজিদ নির্মাণে শতকোটি ডলারের অনুদান গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ পুলিশ সদস্য দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যা, পরপর ৫টি গুলিতে নিশ্চিত করা হয় মৃত্যু গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সাথে খাসিও কিনলেন শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার প্রতিবাদে লাখ টাকার গরু নিয়ে জবিতে শিক্ষার্থীদের মিছিল শ্যামনগরে মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে খুন হলেন চাচী

নিষেধাজ্ঞার প্রতিবাদে লাখ টাকার গরু নিয়ে জবিতে শিক্ষার্থীদের মিছিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞার প্রতিবাদে ঘোষিত গরু ভোজ কর্মসূচিকে কেন্দ্র করে ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি গরু নিয়ে আনন্দ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় গরুর সঙ্গে একটি ছাগলও রাখা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় গরু ভোজের অধিকারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

মিছিলে ‘লাল গরু না কালা গরু, লাল গরু লাল গরু’, ‘লালডা না কালাডা, লাল ডা লাল ডা’, ‘তোমার আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ এবং ‘গরু খাওয়ার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে পূর্বঘোষিত গরু ভোজ কর্মসূচির জন্য গরু কেনার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) এজিএস মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, “কেউ যেন ভবিষ্যতে গরু খাওয়া আটকানোর দুঃসাহস না দেখাতে পারে, সেই বিশেষ বার্তা দিতেই আমাদের এই আয়োজন। আমরা প্রশাসনের বার্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করব। অন্যান্য ধর্মাবলম্বীদের কথা বিবেচনায় রেখে গরুর পাশাপাশি একটি ছাগলও রাখা হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিবন্ধন থেকে প্রায় ৫০ হাজার টাকা এসেছে। এর সঙ্গে দেশ-বিদেশ থেকে বিভিন্নভাবে অর্থসহায়তা এসেছে। এসব অর্থ দিয়েই এই গরু কেনা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে খাবার বিতরণ করা হবে। সবাইকে দাওয়াত জানাচ্ছি। কী পরিসরে রান্না হবে এবং কীভাবে খাবার বিতরণ করা হবে, তা পরে জানিয়ে দেওয়া হবে।”

এর আগে বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে ক্যাম্পাসে সব ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার কথা উল্লেখ করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে পরে জকসুর উদ্যোগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় গরু ও খাসির মাংস অন্তর্ভুক্ত করা এবং ক্যাম্পাসে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করার দাবি জানান জকসুর নেতারা। পরে শিক্ষার্থীদের উদ্যোগে ‘জবিয়ানদের গরু ভোজ’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ৭০ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar