1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা নাসিরনগরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি এম এ হান্নান, সম্প্রীতির আহ্বান সাতক্ষীরায় শামীম হত্যা: অনুতপ্ত নন প্রধান আসামি ফজলুল হক আমিনী নোয়াখালীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি: সিসিটিভি ফুটেজে শনাক্ত হামলাকারী শেরেবাংলা নগরে সরছে সচিবালয়: নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা শ্যালিকাকে ধর্ষণের মামলা: সাজানো নাটক প্রমাণিত হওয়ায় খালাস পেলেন ডা. রাফসান গাজীপুরে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন নেত্রকোণায় যুবকের উপর মুখোশধারীদের গুলি, গুরুতর আহত মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও মাদক উদ্ধার যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

যশোরে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, অপচিকিৎসার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের জেল রোডে অবস্থিত উত্তরা প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর উর্মি খাতুন নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ তুলেছেন স্বজনেরা। তাদের দাবি, অপারেশনের পর রোগীর জ্ঞান না ফেরায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থার অবনতি হলেও যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।

নিহত উর্মি খাতুন বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। শনিবার সকালে সিজারিয়ান অপারেশনের জন্য তাকে উত্তরা হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির ৩০ মিনিট পর চিকিৎসক ফারহা দিবা তার অপারেশন করেন। এ সময় তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

স্বজনদের অভিযোগ, অপারেশনের পর থেকে উর্মির জ্ঞান ফেরেনি। একপর্যায়ে তার ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খুলনায় রেফার করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর স্বজনেরা জানতে পারেন, এর আড়াই থেকে তিন ঘণ্টা আগেই রোগীর মৃত্যু হয়েছে।

মৃতের ভাসুর তুহিন হোসেন বলেন, “হাসপাতালে ভর্তির সময় আমার ভাবি সুস্থ ছিলেন। কিন্তু সিজারিয়ান অপারেশনের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসায় অবহেলার কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় মামলা করব।”

হাসপাতাল কর্তৃপক্ষ কেন সংকটাপন্ন রোগীকে খুলনায় রেফার করল এবং কেন তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা। এ বিষয়ে বক্তব্য জানতে চিকিৎসক ফারহা দিবাকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar