1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গুলিবিদ্ধসহ আহত ৩৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন আইনজ্ঞ নাভি পিল্লাই টাঙ্গাইলে বিয়ের কয়েক ঘণ্টা পর বাসরঘরে বরের মৃত্যু যুক্তরাষ্ট্রের গালফ উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘ইসাইয়াস’ রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলা: পাইলটসহ নিহত ৩ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: সিএনজি চালক সুমন আটক ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫ টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নারী গার্মেন্টস শ্রমিক নিহত

গুলিবিদ্ধসহ আহত ৩৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেলে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৮২ জন খবরটি পড়েছেন

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৩৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধ ও আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢামেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া রাইজিংবিডিকে বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, যাত্রাবাড়ী কাজলা এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ রিয়াদ, আশরাফুল, পারভীন, সাইন্সল্যাবে গুলিবিদ্ধ তানিম, যাত্রাবাড়ীর জনপদ মোড়ে ইটের আঘাতে আহত বিআরটিসি বাসের চালক উজ্জ্বল, রামপুরা ব্রিজের ওপর ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন ফজলুল হক মিলন।

এ ছাড়াও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী আবির হোসেন, পিয়াস, নর্দান ইউনিভার্সিটি শিক্ষার্থী হাসিবুল, সিদ্ধেশ্বরী কলেজের এক শিক্ষার্থী, উত্তরা রেসিডেন্ট মডেল কলেজের শিক্ষার্থী সৌমিক, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীর সাদমান, যাত্রাবাড়ী এলাকায় পথচারী মইনুল ইসলাম, উত্তরা থেকে আহত ইমরান হোসেন, মোজাম্মেল হোসেন, ৭১ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিনসহ আরও অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রাইসিং বিডি

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar