1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে সাত জন নিহত, তিন শতাধিক আহত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

দেশজুড়ে শক্তিশালী ভূমিকম্পে সাত জন নিহত, তিন শতাধিক আহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৪২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাত জন নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের এই ঝাঁকুনিতে সারা দেশে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তীব্রতা ৫ দশমিক ৫ হিসেবে উল্লেখ করেছে।

ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন জন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন মিটফোর্ড মেডিক্যাল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম এবং মেহরাব হোসেন রিমন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুই ঘটনায় ভবনের দেওয়াল ধসে দুই জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু। আহত হয়েছেন অন্তত তিনজন। স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হলে পুরনো স্থাপনার কয়েকটি অংশ ভেঙে পড়ে।

নরসিংদীর বিভিন্ন স্থানে ভবন ধসে দুই জনের মৃত্যু হয়েছে। জেলার ছয়টি উপজেলায় কমপক্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে পুলিশ সুপার মেনহাজুল আলম জানিয়েছেন।

ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ ভবন থেকে দৌড়ে বের হয়ে আসেন। স্থানীয় প্রশাসন, উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar