1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে বংশালে রেলিং ধসে ৩ জন নিহত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে বংশালে রেলিং ধসে ৩ জন নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের জেরে ঢাকার বংশালের কসাইটুলি এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে পড়ে তিনজন পথচারী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে বংশাল থানা। এ ঘটনায় গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও রাজধানীর কয়েকটি এলাকায় ভবন হেলে পড়া এবং গৃহস্থালি সামগ্রী ভেঙে পড়ার মতো ক্ষয়ক্ষতির ঘটনাও জানা গেছে।

রাজধানীর অনেক বাসিন্দা জানান, হঠাৎ তীব্র কম্পনে ঘর কাঁপতে শুরু করলে তারা আতঙ্কে ঘর থেকে রাস্তায় নেমে আসেন। কেউ কেউ জানান, তাদের বিছানা ও আলমারি নড়াচড়া করে এবং টেবিলের বইপত্র মেঝেতে পড়ে যায়।

বাংলাদেশের পাশাপাশি ভূমিকম্পটি পার্শ্ববর্তী ভারতেও অনুভূত হয়। এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের বেশ কিছু এলাকায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।

সারা দেশে গোপালগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, রংপুর, সাতক্ষীরা, যশোর, জামালপুর, দিনাজপুর, সিলেট, খুলনাসহ অন্তত ২০টি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মাঠপর্যায়ের প্রতিবেদকদের মাধ্যমে জানা গেছে। এখনো পর্যন্ত দেশের অন্য কোন অঞ্চলে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের মাত্রা তুলনামূলক কম হলেও এর কেন্দ্রস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় বিস্তৃত এলাকায় এর প্রভাব তীব্রভাবে অনুভূত হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar