1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ জন খবরটি পড়েছেন

উপজেলা প্রতিনিধি
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টা ১৭ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বেঁধে রাখা বাবাকে চা-রুটি খাওয়ানো ৯ বছর বয়সী শিশু তুবা বিনতে অর্নির পড়াশোনাসহ পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন। শিশুটির বাবা অনিক সরদারের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় সোমবার (২৮ সেপ্টেম্বর) তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, অনিক সরদারকে বরিশাল নগরের ‘নিউ লাইফ’ নামক বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে দুই থেকে তিন মাস তার চিকিৎসা চলবে। মাদকাসক্তির কারণে টাকার প্রয়োজনে তিনি চুরি করতেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে, যখন পশ্চিম বামরাইল এলাকায় চুরির অভিযোগে অনিককে আটক করে স্থানীয়রা একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। পরদিন সকালে খবর পেয়ে সেখানে ছুটে যায় তার মেয়ে তুবা। বাবাকে বাঁধা অবস্থায় দেখে সে তাকে চা ও রুটি খাওয়ায়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ইউএনও মো. আলী সুজা বলেন, “অনিকের পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করা হয়েছে। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস যাতে বাড়িতে থেকে কাজ করে আয় করতে পারেন, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া তুবার পড়াশোনার বিষয়ে তার স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা শিশুটির দিকে বিশেষ নজর রাখবেন।”

দেশ-বিদেশের অনেকে তুবাকে সহায়তা করতে আগ্রহ দেখিয়েছেন। তার নামে একটি ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্থায়ী আমানত করার পরিকল্পনা রয়েছে।

মাদক নিরাময় কেন্দ্রটির চেয়ারম্যান মর্তুজা জুয়েল বলেন, “উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা অনিক সরদারের চিকিৎসার দায়িত্ব নিয়েছি। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar