মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬), রাত ৮টা ৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ফাহাদ ইবনে হাসেমকে হোয়াটসঅ্যাপে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
থানায় দেওয়া জিডি আবেদনে ফাহাদ উল্লেখ করেন, গত ৯ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তার মোবাইল নম্বরে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। +৮৮০ ১৮৯৭-০৪৪৪০২ নম্বর থেকে কল করা ব্যক্তি নিজেকে লোহাগাড়ার মহদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীণা রানী দে’র স্বামী হিসেবে পরিচয় দেন।
আবেদনকারী অভিযোগ করেন, ওই ব্যক্তি কেন সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন—এমন প্রশ্ন তুলে তাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন বলে আবেদনে জানান।
ভবিষ্যতে বিষয়টি নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে। নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন করেছেন ফাহাদ ইবনে হাসেম।