1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় চাঁদা না দেওয়ায় দপ্তরিকে ছুরিকাঘাত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বাঘারপাড়ায় চাঁদা না দেওয়ায় দপ্তরিকে ছুরিকাঘাত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৯৬ জন খবরটি পড়েছেন
বাঘারপাড়ায় চাঁদা না দেওয়ায় দপ্তরিকে ছুরিকাঘাত

যশোরের বাঘারপাড়ায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক দপ্তরি ও ব্যবসায়ীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় এ ঘটনা ঘটে। আহত মো. আব্দুস সেলিম বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পুলিশ জানায়, ইকবাল নামের এক ব্যক্তি এবং তার সঙ্গে থাকা আরেক অজ্ঞাত ব্যক্তি সেলিমকে লক্ষ্য করে ধারালো চাকু দিয়ে হামলা চালায়। এতে তার ডান হাতের বাহু এবং পিঠে রক্তাক্ত জখম হয়। সেলিমের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

ঘটনার বিষয়ে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে অভিযুক্তদের কাউকেই পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar