1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১০ দিনের চন্দ্রাভিযান শেষে নিরাপদে ফিরলেন আর্টেমিস-২ নভোচারীরা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

১০ দিনের চন্দ্রাভিযান শেষে নিরাপদে ফিরলেন আর্টেমিস-২ নভোচারীরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে ১০ দিনের ঐতিহাসিক মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ অভিযানের চার নভোচারী। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযান প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, প্যারাশুটের মাধ্যমে অবতরণের পর নভোচারীদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান বলেন, “এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমরা সবাই সুস্থ আছি।”

নাসার কর্মকর্তারা জানান, সমুদ্রে অবতরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে নভোচারীদের ‘ওরিয়ন’ ক্যাপসুল থেকে উদ্ধার করে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ইউএসএস জন পি মুরথা-এর মেডিকেল সুবিধায় নেওয়া হবে।

এর মাধ্যমে সফলভাবে শেষ হলো ১০ দিনের এই চন্দ্রাভিযান, যা ভবিষ্যতে মানুষের চাঁদে প্রত্যাবর্তনের প্রস্তুতির অংশ হিসেবে পরিচালিত হয়। গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল থেকে শক্তিশালী এসএলএস রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এই মিশনটি। অ্যাপোলো যুগের পর এটিই প্রথম মানববাহী চাঁদমুখী অভিযান।

নাসা জানিয়েছে, আর্টেমিস-২ মিশনটি ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ পাঠানোর বৃহত্তর পরিকল্পনার একটি পরীক্ষামূলক ধাপ।

এদিকে নভোচারীদের সফল প্রত্যাবর্তনে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বার্তায় তিনি বলেন, এই মিশন যুক্তরাষ্ট্রের জন্য গর্বের এবং নভোচারীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar