1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে মুখর নবীনগর - bdtelegraph24.com
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী ছিলেন: মেজর (অব.) হাফিজ গুলশানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ জনের ১০ দিনের রিমান্ড ২২ বছরের পুরোনো ভ্রূণ থেকে কন্যাসন্তানের জন্ম গ্রিসে নবম পে-স্কেল: ৭ পৃথক এসআরও জারি ও আইবাসে বেতন নির্ধারণের প্রস্তুতি শ্যামনগরে ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় শুভেচ্ছা মিছিল লোহাগাড়ায় সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি সার ব্যবস্থাপনা ও সরবরাহ তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম গঠন বাগেরহাটের শরণখোলায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু পার্বত্য চট্টগ্রামে তিন উচ্চপর্যায়ের কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন বাঘারপাড়ায় ৪ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার, আগুনে পুড়িয়ে বিনষ্ট

স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে মুখর নবীনগর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তরুণদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রোজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকেরা তাঁদের স্টার্টআপ পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগ দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচি সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।

প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণার ফলাফল এবং সম্ভাবনাময় ব্যবসায়িক উদ্যোগের ধারণা তুলে ধরেন। প্রদর্শিত প্রকল্পগুলো উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব হবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন টিটুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সুধীজন ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহান অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রকল্প ও উদ্ভাবনী ধারণাগুলোর মূল্যায়ন করা হয়। পরে সেরা উদ্যোগগুলোর মধ্যে উৎসাহমূলক স্বীকৃতি ও পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X