1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মহাকাশ খাতে নতুন মাইলফলক গড়ল ভারত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মহাকাশ খাতে নতুন মাইলফলক গড়ল ভারত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের বেসরকারি মহাকাশ খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস। শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে প্রতিষ্ঠানটির তৈরি ‘বিক্রম-১’ রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ‘মিশন আগমন’ নামে পরিচিত এই অভিযানে প্রথমবারের মতো কোনো ভারতীয় বেসরকারি সংস্থার তৈরি অরবিটাল-শ্রেণির রকেট পৃথিবীর নিম্ন কক্ষপথে সফলভাবে পৌঁছে পেলোড স্থাপন করেছে।

প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে, দুপুর ১২টা ৫ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্কাইরুট অ্যারোস্পেস জানিয়েছে, ‘বিক্রম-১ টেস্ট ফ্লাইট-১’ প্রায় ৪৫০ কিলোমিটার উচ্চতায় নির্ধারিত কক্ষপথে সফলভাবে পেলোড স্থাপন করেছে।

সংস্থাটির দাবি, এই সাফল্যের মাধ্যমে বেসরকারি সংস্থার অরবিটাল উৎক্ষেপণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের তৃতীয় দেশ হয়েছে ভারত।

এ সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট অ্যারোস্পেসের প্রতিষ্ঠাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি ভারতের মহাকাশ গবেষণা এবং বেসরকারি মহাকাশ শিল্পের জন্য নতুন যুগের সূচনা। তাঁর মতে, এই অর্জন ভবিষ্যতে আন্তর্জাতিক মহাকাশ উৎক্ষেপণ বাজারে ভারতীয় স্টার্টআপগুলোর অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘বিক্রম-১’-এর সফল উৎক্ষেপণ বাণিজ্যিক উপগ্রহ উৎক্ষেপণ, আন্তর্জাতিক লঞ্চ পরিষেবা এবং মহাকাশ প্রযুক্তিতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে। এর আগে স্কাইরুট অ্যারোস্পেস ‘বিক্রম-এস’ নামে একটি সাব-অরবিটাল রকেট উৎক্ষেপণ করলেও, ‘বিক্রম-১’ ছিল তাদের প্রথম অরবিটাল মিশন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar