1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ার জহুরপুর-বন্দবিলা ও রায়পুর ইউনিয়নে ভোট গ্রহণ চলছে - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বাঘারপাড়ার জহুরপুর-বন্দবিলা ও রায়পুর ইউনিয়নে ভোট গ্রহণ চলছে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৪১২ জন খবরটি পড়েছেন

তৃতীয় ধাপে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর, বন্দবিলা ও রায়পুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নিবার্চনের ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃংখলা বাহিনীর চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এখনো পর্যন্ত কোন ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেনি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো রায়পুর ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারেই ভোট হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা থে‌কে সা‌রিবদ্ধভা‌বে প্র‌তি‌টি কে‌ন্দ্রে ভোটাররা শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে নিজ নিজ পছ‌ন্দের প্রার্থী‌দের ভোট দি‌তে শুরু ক‌রে। নারী-পুরুষ উভয় ভোটারদের উপস্থিতি ছিল। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়ছে। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরিদর্শন করতে দেখা গেছে।

ভোটারদের সাথে আলাপকালে তারা জানান, সকাল থেকেই তারা ভোট কেন্দ্রে এসেছেন নিজেদের ভোটটি পছন্দের প্রার্থীকে দেওয়ার জন্য। ইতোমধ্যে তারা ভোট দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে সুশৃংখল ভাবে ভোট দিতে চান। যে পরিবেশ তারা ইতোমধ্যে পেয়েছেন। এজন্য খুব খুশি ভোটাররা।

সকাল পৌনে দশটায় রায়পুর ইউনিয়নে দারুল আরকান ইবতেদায়ী মাদরাসা কেন্দ্রে ইভিএমে ভোট পড়েছে ২৫০টি। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫শ’ জন। একই সময়ে বন্দবিলা ইউনিয়নের টিপিএম সরকারি বিদ্যালয় কেন্দ্রে ৭০৩টি ভোট পড়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৯শ’ ৮০ জন।
এছাড়া সকাল সাড়ে দশটায় জহুরপুর ইউনিয়নের বেতালপাড়া সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৫৮০টি। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৮শ’ ৮৬ জন।

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন জানান, সুষ্ঠু, নিরেপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এই তিন ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar