1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়ছে কাপ্তাই বাঁধ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাঝ আকাশে ১৭ হাজার ফুট উচ্চতায় ইন্ডিগোর বিমানে বজ্রপাত, নিরাপদে অবতরণ প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা কাটল, ১৫ অক্টোবর থেকে পরীক্ষা পাঁচশ বছর ধরে বিরতিহীন কুরআন তেলাওয়াত ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদে ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে ভারতীয় অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ শেখ হাসিনাকে ফেরানো আইনি বিষয়, প্রক্রিয়া অনুসরণ করা হবে: ভারত গৌরীপুরে আগুনে পুড়ে ছাই ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হল জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ

প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়ছে কাপ্তাই বাঁধ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির কাপ্তাই হ্রদে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে পানির চাপ বেড়ে যাওয়ায় বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে বাঁধের ১৬টি জলকপাট দিয়ে আড়াই ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৪৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিঃসরণ হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর ১টা পর্যন্ত হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮.৭৬ ফুট এমএসএল, যা প্রায় ধারণক্ষমতার কাছাকাছি (১০৯ ফুট)। ফলে জলকপাট খুলে পানি ছাড়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে জলকপাটগুলো ৬ ইঞ্চি করে খোলা হয়, যা পরে রাতেই এক ফুট বাড়ানো হয়। পরদিন পানির চাপ আরও বেড়ে যাওয়ায় আড়াই ফুট করে খুলে দেওয়া হয় জলকপাট।

এদিকে হ্রদের আশপাশের কিছু নিম্নাঞ্চল ইতোমধ্যে পানিতে প্লাবিত হয়েছে। পানি কমাতে বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন চলছে, এতে অতিরিক্ত ৩২ হাজার কিউসেক পানি ব্যবহৃত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar