1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাজার মণ ইলিশে উপকূল সয়লাব, জেলেদের মুখে হাসি - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

হাজার মণ ইলিশে উপকূল সয়লাব, জেলেদের মুখে হাসি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন
ইলিশ মাছ

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, যা উপকূলের মৎস্যবন্দর কুয়াকাটা, আলীপুর ও মহিপুরকে প্রাণচাঞ্চল্যে ভরিয়ে তুলেছে। গত দুই দিনে এসব বন্দরে হাজার মণ ইলিশ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিদিন গড়ে ২০-২৫ টন ইলিশ সরবরাহ হচ্ছে এসব মোকামে।

মৎস্য ব্যবসায়ী ও জেলেরা জানিয়েছেন, বর্তমানে ছোট ও মাঝারি সাইজের ইলিশ বেশি ধরা পড়ছে। প্রতি মণ ছোট ইলিশ ৩০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে, অন্যদিকে এক কেজি ওজনের ইলিশ ৬৫-৭০ হাজার টাকা পর্যন্ত উঠছে। তবে বড় সাইজের ইলিশের পরিমাণ তুলনামূলকভাবে কম।

বুধবার সন্ধ্যায় ২০-২৫টি ট্রলার সাগর থেকে ফিরে আসে। এদের মধ্যে এফবি জামাল ট্রলার ৮০ মণ মাছ পেয়েছে, যার বাজারমূল্য ২৪-২৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এফবি মায়ের দোয়া পেয়েছে ১৩ লাখ ৫১ হাজার টাকার মাছ, আর এফবি তামান্না পেয়েছে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকার ইলিশ।

আলীপুর-মহিপুরের পাইকাররা জানান, মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। তবে জাটকা ইলিশ ধরা পড়ায় উদ্বেগও বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রলিং ট্রলার বন্ধ ও ছোট ফাঁসের জাল নিষিদ্ধ করা হলে বড় ইলিশের প্রাপ্যতা বাড়বে।

মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘‘সাগরে দীর্ঘদিন ইলিশের সংকট থাকলেও এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। বৃষ্টি হলে আরও বেশি পাওয়া যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar