1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাথরঘাটায় ১৭ হাজার টাকায় বিক্রি হলো ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

পাথরঘাটায় ১৭ হাজার টাকায় বিক্রি হলো ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

উপজেলা সংবাদদাতা, পাথরঘাটা
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর), রাত ৯টা ২৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে দুই কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ১৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।

পাথরঘাটার টেংরার জেলে আলতাব মিয়ার জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি বিক্রির জন্য মাছটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। নিলামে সর্বোচ্চ ১৭ হাজার টাকা দাম হাঁকিয়ে মাছটি কিনে নেন খুলনার পাইকার পলাশ, যিনি নিউ আল আমিন ফিশ আড়তের জন্য এটি সংগ্রহ করেন।

জেলে আলতাব মিয়া বলেন, “এ ধরনের বড় আকারের ইলিশ এখন খুব একটা ধরা পড়ছে না। অনেক দিন পর একটি বড় মাছ পেয়েছি। মাছটি পেয়ে ভালোই লাগছে। আশা করছি, সামনের দিনগুলো ভালো কাটবে।”

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “জেলেরা নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে সমুদ্র ও নদীতে মাছের পরিমাণ আরও বাড়বে। এতে ভবিষ্যতে জেলেদের জালে বড় আকারের ইলিশসহ অন্যান্য মাছও বেশি ধরা পড়বে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar