1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৩ জন নিহত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় গ্রেফতার অপূর্ব ফের ৪ দিনের রিমান্ডে অভয়নগরে নিজ বাড়ি থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার সাপের কামড়ে প্রাণ হারালেন ৩০ বছরের অভিজ্ঞ সাপুড়ে অভয়নগরে নিজ ঘরে বৃদ্ধার গলাকাটা লাশ, মালামাল লুট ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত ফরিদপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন দেশ বরন্যে কৃষিবিদ হাসান জাফির তুহিন

লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২৩ জন নিহত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৪৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লিবিয়ায় প্রতিদ্বন্দ্বী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষে শনিবার (২৭ আগস্ট) ত্রিপোলিতে কমপক্ষে ২৩ জন নিহত এবং ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। যা নতুন করে একটি রাজনৈতিক সংকট ও নতুন সশস্ত্র সংঘাতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছোট গোলাবারুদের আগুন এবং বিস্ফোরণের কারনে রাজধানীর বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।

এএফপির একজন সংবাদদাতা  বলেন, এই সংঘর্ষে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। তার সাথে কয়েক ডজন পোড়া গাড়ি এবং বিল্ডিংয়ে বুলেটের গর্ত বা পুড়ে গেছে। তিনি আরো বলেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।

ত্রিপোলির স্বাস্থ্য মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংঘর্ষে ২৩ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছে। ছয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে অ্যাম্বুলেন্সগুলি ঐ এলাকায় পৌঁছাতে পারেনি।

উত্তর আফ্রিকার এই দেশটিতে দুই প্রতিদ্বন্দ্বী প্রশাসন বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণের জন্য লড়াই করে যাচ্ছেন। এদিকে জাতিসংঘ বেসামরিক জনবহুল এলাকায় নির্বিচারে মাঝারি এবং ভারী গোলাবর্ষণকে চলমান সশস্ত্র সংঘর্ষ উল্লেখ করে অবিলম্বে শত্রুতা বন্ধ করার জন্য উভয় পক্ষকে আহ্বান জানিয়েছেন। লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, ওয়াশিংটন সহিংসতা বৃদ্ধির ঘটনাকে নিন্দা করে, এছাড়াও অবিলম্বে যুদ্ধবিরতি এবং বিবাদমান পক্ষগুলির মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন।আরব নিউজ/আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar