1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সরকার আগামী ছয় মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন হার ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে বলে সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সঞ্চয়পত্রে মুনাফার হার নির্ধারণে ৫ ও ২ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের গড় সুদের হারকে ভিত্তি ধরা হয়। সাম্প্রতিক সময়ে ওই বন্ডগুলোর সুদহার কমে যাওয়ায় মুনাফার হারও হ্রাস করা হয়েছে।

নতুন হারে, ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফা পাওয়া যাবে ১১.৮৩ শতাংশ, যা পূর্বে ছিল ১২.৪০ শতাংশ। একই বিনিয়োগ সীমায় তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্রে হার কমে এসেছে ১১.৮২ শতাংশে, আগের হার ছিল ১২.৩০ শতাংশ।

পেনশনার সঞ্চয়পত্রে মুনাফা কমে দাঁড়িয়েছে ১১.৯৮ শতাংশ, যা আগে ছিল ১২.৫৫ শতাংশ। পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে হার ১১.৯৩ শতাংশ, আগে ছিল ১২.৫০ শতাংশ। ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবেও একই হারে কমেছে মুনাফা। সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রেও হারের একই ধারা অনুসৃত হয়েছে, তবে কিছু ক্ষেত্রে তা আরও সামান্য কম।

এছাড়া, প্রায় সব ধরনের সঞ্চয়পত্রে প্রথম চার বছর বা প্রাথমিক পর্যায়ে ধাপে ধাপে কিছুটা কম হারে মুনাফা দেওয়া হবে, যা বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদে অপেক্ষাকৃত কম আয় নিশ্চিত করবে।

অর্থনীতিবিদরা বলছেন, সামগ্রিক সুদহারের প্রবণতা ও বাজারের আর্থিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে তারা সতর্ক করছেন যে, এই পদক্ষেপে স্বল্প আয়ের মানুষ, অবসরপ্রাপ্ত ও নির্ভরশীল শ্রেণির লোকদের জন্য আর্থিক চাপে পড়ার ঝুঁকি রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar