1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা - bdtelegraph24.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৪২ জন খবরটি পড়েছেন
ছবি-গৌরীপুর পৌরসভার বাজেট প্রদান

রায়হান উদ্দিন সরকার,
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নতুন কোনো করারোপ ছাড়াই গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর ২টায় পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।

ঘোষিত বাজেট অনুযায়ী, ২০২৫-২৬ ইং অর্থবছরে গৌরীপুর পৌরসভার মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ৭১ হাজার ৪১১ টাকা । অপরদিকে, বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৫৪ লাখ ৩৫ হাজার টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ১ কোটি ৮ লাখ ৩৬ হাজার ৪১১ টাকা।

সংবাদ সম্মেলনে সুনন্দা সরকার প্রমা বলেন, ‘এ বাজেটে পৌর এলাকায় জনগুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- বাজারের ড্রেনসহ ফুটপাত নির্মাণ, বিভিন্ন খাল খনন, আরসিসি ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন প্রভৃতি।’

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, সহকারী প্রকৌশলী মদন দাস, উপজেলা প্রকৌশলী অসিত বর্মন, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মাফুজ ইবনে ইউসুফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আন্জুমান আরা বেগম সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,  শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হীরা, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সাংবাদিক  আনোয়ার হোসেন শাহীন, রইছ উদ্দিন, মো. হুমায়ুন কবির, সাজ্জাতুল ইসলাম, ফারুক আহাম্মদ, ওবায়দুর রহমান, আরিফ আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব, মো. কামাল উদ্দিন, বোরহান উদ্দিন, ঝিন্টু দেবনাথ, লুৎফর রহমান খোকন, সুপক রঞ্জন উকিল, আবুল কালাম আজাদ প্রমুখ ।

এদিন সংবাদ সম্মেলনে পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar