1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ত্রাণ দেয়ার প্রতিযোগিতা এই প্রথম দেখলো বাংলাদেশ - bdtelegraph24.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ও গুলি, নিহত ১ আহত ৭ অভয়নগরে ভৈরব নদে নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাবাকে খাওয়ানোর সেই তুবা ফিরল স্কুলে, পাশে উপজেলা প্রশাসন ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ত্রাণ দেয়ার প্রতিযোগিতা এই প্রথম দেখলো বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২২৯ জন খবরটি পড়েছেন

ত্রাণের জন্য হাহাকার দেখলেও, ত্রাণ দেয়ার প্রতিযোগিতা এই প্রথম দেখলো বাংলাদেশ। বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন টিএসসি৷ অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অংশ নিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও জেলার সংগঠনগুলো।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশে বন্যা হলেই ত্রাণের জন্য হাহাকার, দীর্ঘ লাইন আর না পাওয়ার আক্ষেপ বহু শুনেছে বাংলাদেশ। তবে এবারের বন্যায় ভিন্নচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসিতে)। জমা পড়েছে ত্রাণের স্তুপ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির অষ্টম দিনেও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী নিয়ে টিএসসিতে ভিড় করছেন সাধারণ মানুষ। ধর্ম, বর্ণ নির্বিশেষে সহায়তায় এগিয়ে আসছেন সব বয়সী মানুষ। আসছেন শারীরিকভাবে অক্ষমরাও।

বৃহস্পতিবার ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি ত্রাণ নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন স্কুল-কলেজ, সংস্থা ও প্রতিষ্ঠান। আগতরা বলছেন, ছোট ছোট গ্রুপ না হয়ে সবাই একযোগে সম্ভব দুর্যোগ মোকাবিলা করা।

বাংলাদেশের বন্যা পরিস্থিতি ছুঁয়ে গেছে বিদেশিদের হৃদয়ও। বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার জন্য একটি চায়না প্রতিষ্ঠান নিয়ে এসেছে ১০টি সোলার প্যানেল।

ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান বলছেন, বর্তমান পরিস্থিতিতে প্রয়োজন গণরান্নার জন্য ভারি খাবারের দ্রব্যাদি এবং নগদ টাকা। পানি নেমে যাওয়ার পর ঘর নির্মাণসহ তাদের স্বাবলম্বী করতে এখন টাকা নেয়া হচ্ছে।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্তই ত্রাণ সংগ্রহ চলবে বলে জানান তিনি। সময় নিউজ

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar