1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৭ জন খবরটি পড়েছেন

গোপালগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিবসটির কার্যক্রম, যা পরিণত হয় আলোচনা সভা, বিজয় র‌্যালি ও রাজনৈতিক মিছিলে।

সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মঈনুলসহ মোট সাত শহিদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান জানান, এই আন্দোলনে গোপালগঞ্জের ৭ জন প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন ৪২ জন। শহিদদের সম্মানে বৃক্ষরোপণও করা হয়। পরে শহিদ পরিবারদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ।

দিবসটি উপলক্ষে বিএনপি ও জামায়াতে ইসলামী পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। জেলা শহরে বিজয় র‌্যালি করে সদর উপজেলা বিএনপি, যেখানে নেতৃত্ব দেন শরীফ রফিকুজ্জামান। তিনি বলেন, “এই দিনেই স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছিল।” তিনি আগাম নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

জামায়াতের নেতারাও গণমিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন। জেলা আমির রেজাউল করিম বলেন, “শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন। জামায়াতকে রুখতে পারেনি। নদীর স্রোতের মতো জামায়াতকে আটকে রাখা যাবে না।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar