1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুলিশ কোনো রাজনৈতিক দল বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন করবে না- এস পি মো. রেজাউল করিম - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

পুলিশ কোনো রাজনৈতিক দল বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন করবে না- এস পি মো. রেজাউল করিম

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ জন খবরটি পড়েছেন

পুলিশ কোনো রাজনৈতিক দল বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার বলেন, ‘পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে, এটি আসলে সঠিক। তবে আমাদেরও নিজস্ব কর্তৃপক্ষ রয়েছে। এখনকার অন্তর্বর্তীকালীন সরকারেরও একটি পরিকল্পনা রয়েছে। তবে অবশ্যই আইনের মধ্যে থেকেই কাজ করব আমরা। পুলিশ হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে, আমাদের আইনের আওতায় কাজ করতে হবে। কোনো দলের বা গ্রুপের এজেন্ডা বাস্তবায়ন করবে না এবং পুলিশ সংস্কার করা হবে। পুলিশকে যাতে জনগণের বন্ধু করা যায়, সেজন্য কাজ চলছে। মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার এ লক্ষে কাজ করছে।’

পুলিশ সুপার আরও বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক না। পুলিশের কোনো সদস্য যদি বিশেষ রাজনৈতিক দলকে সহায়তা করে তা খতিয়ে দেখা হবে। আমরা কোনো দলের আওতায় নই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজ করছি। সম্প্রতি আমার কাছে দুটি প্রধান রাজনৈতিক দলের নেতারা বলেছেন, কোনো অপরাধীকে তারা প্রশ্রয় দিবেন না। এমনকি অপরাধের দায়ে ব্যবস্থা নিলেও তাদের আপত্তি নাই। এমন প্রতিশ্রুতিতে আমাদের কাজ করতে সুবিধা হবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar