1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে নকল জুস কারখানা সিলগালা, জেল ও লাখ টাকা অর্থদণ্ড - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

গৌরীপুরে নকল জুস কারখানা সিলগালা, জেল ও লাখ টাকা অর্থদণ্ড

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৯৯ জন খবরটি পড়েছেন

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএসটিআইর অনুমোদন ছাড়াই তৈরি হতো দেশের প্রসিদ্ধ কোম্পানির আদলে নকল জুস। এই নকল জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে কারাদণ্ড, এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া রূপনাকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কলতাপাড়া রূপনাকান্দা এলাকায় অনুমোদহীন জুস কারখানা গড়ে তোলেন দুলাল মিয়া (৪৩) নামে এক ব্যবসায়ী। তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায়। ওই কারখানায় পানি, শরীরের ক্ষতিকারক রং ও নিম্নমানের উপকরণ দিয়ে নকল জুস তৈরি করে ‘ডিএসএফ ফ্রুট্রো’ নামে বাজারজাত করতেন তিনি। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন শাদমান এর নেতৃত্বে একটি সেনাবাহিনীর টীম, এনএসআই, গৌরীপুর থানার পুলিশ ও বিএসটিআই ময়মনসিংহ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

অভিযানে ১৭৮ ক্যারেট ১লিটার ও ২৫০ গ্রাম ওজনের জুস নষ্ট করা হয়েছে, বোতলের গায়ের লেবেল পুড়িয়ে দেয়া হয়েছে। জুস বানানোর মেশিন ও জুস তৈরির নিম্নমানের উপকরণ মালামাল জব্দ করার পাশাপাশি কারখানা সিলগালা করা হয়। এ সময় কারখানার মালিক দুলাল মিয়াকে ৩ মাসের কারাদণ্ড প্রদান ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও কারখানাটি সীলগালা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে এখানে এসে দেখতে পাওয়া যায় একটি নকল জুস তৈরির কারখানা। বিএসটিআই এর প্রসিকিউসন অনুযায়ী নকল কারখানার মালিককে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।যদি কেউ  নকল জুস তৈরি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar