স্টাফ রিপোর্টার।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সৌদিয়া হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত চারজনই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। নিহত ব্যক্তিদের লাশ ছয়তলায় পাওয়া গেছে। একজনের লাশ পাওয়া গেছে বাথরুমের ভেতরে। তিনটি লাশ পাওয়া গেছে সিঁড়ির গোড়ায়। সিঁড়ির দরজা তালা মারা ছিল। বেলা ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।