1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গৌরীপুরে নারী দিবসে অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

গৌরীপুরে নারী দিবসে অধিকার, সমতা ও ক্ষমতায়নের বার্তা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৭০ জন খবরটি পড়েছেন
গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রায়হান উদ্দিন সরকার, বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”—এই প্রতিপাদ্যে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মো. আজিজুল হক, বিএনপি নেতা এস এম দুলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা বদরুজ্জামান, সাধারণ সম্পাদক হাফেজ আবু ইউসুফ, উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল হালিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফরিদা পারভীনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ ছাড়া গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দি নিউ নেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, গৌরীপুর মহিলা কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক নাদিরা জামান পান্না, ক্রিয়েটিভ নারী কল্যাণ সংস্থার সম্পাদিকা পলি আক্তার, এসিক নারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদিকা খাদিজা আক্তার বিউটি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সমতা ও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar