1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আবারও বাড়ল সোনার দাম, ২০ দিনে পঞ্চমবার - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

আবারও বাড়ল সোনার দাম, ২০ দিনে পঞ্চমবার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সোনার দাম ফের বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। চলতি মাসের ২০ দিনের মধ্যে এই নিয়ে পঞ্চমবারের মতো বাড়ানো হলো সোনার দাম।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩ হাজার ২৪৩ বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে যার দাম ছিল ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা। দেশের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

এদিকে বিশ্ব বাজারেও সোনার দাম ফের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রতি আউন্স সোনা দুই হাজার ৯৫০ ডলারের ওপরে লেনদেন হয়। এদিন সোনার দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে দুই হাজার ৯৫১ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম হয়েছিল দুই হাজার ৯৫৪ দশমিক ৬৯ ডলার। এ নিয়ে চলতি বছরে নবম বারের মতো সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছালো।

মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্কারোপের হুমকিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। তাই সোনার প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar