1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে খোলপেটুয়া নদীর দেবে যাওয়া চরে জিও বস্তা ডাম্পিং - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

শ্যামনগরে খোলপেটুয়া নদীর দেবে যাওয়া চরে জিও বস্তা ডাম্পিং

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর ভামিয়া জোমাদ্দার পাড়া সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর ভাঙনকৃত চরে জিও বস্তা ডাম্পিং শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) বিকাল থেকে খোলপেটুয়া নদীর ৪০০ শত ফুট চর দেবে যাওয়া স্থানে জিও বস্তা ডাম্পিং করা হয়। গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর ভামিয়া জোমাদ্দার পাড়া সংলগ্ন খোলপেটুয়া নদীর চরের প্রায় ৪০০ ফুট এলাকাজুড়ে মাটি দেবে গিয়ে অসংখ্য গর্ত ও ফাটল সৃষ্টি হয়। এর গভীরতা কোথাও কোথাও ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত। ভাঙন আতঙ্কে ছিলো এলাকার প্রায় ৩৫০টি পরিবার।

চর দেবে যাওয়ার ঘটনাটি ছড়িয়ে পড়লে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন ঘটনা স্থল পরিদর্শন করেন এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত কাজ শুরু করার পরামর্শ দেন।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১ এর উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলামের উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলডুমুর ১৭ বর্ডার গার্ড (বিজিবি) প্রতিনিধি শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এর প্রতিনিধি মেহেদী হাসান সহ স্থানীয় গণ্যমান্য সুধীজন।

ভাঙন কবলিত এলাকায় দ্রুত কাজ শুরু করায় এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar