1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে দোকানে ব্যবসায়ীর আত্মহত্যা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে দোকানে ব্যবসায়ীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৩ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের এক মিষ্টি ব্যবসায়ী মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে যান, যাতে স্থানীয়দের উদ্দেশে অভিযোগ উল্লেখ রয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৃত ব্যবসায়ীর নাম সুরজিৎ মন্ডল। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধী নগড় ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি কুড়িগ্রামের কচাকাটা বাসস্টান্ডে ‘অর্পিতা সুইটস’ নামের একটি মিষ্টির দোকান পরিচালনা করতেন। মঙ্গলবার (০৪ মার্চ) রাতে তিনি নিজ দোকানের ভেতরে ঘরের আঁড়ার সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন।

বুধবার (৫ মার্চ) সকালে দোকানের কর্মচারীরা মিষ্টি তৈরির ঘরের আঁড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে কচাকাটা থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠায়। আত্মহত্যার পুরো প্রক্রিয়া সুরজিতের চালু রাখা মোবাইল ফোনে ভিডিও ধারণ হয়েছে। এছাড়া তিনি আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান, যাতে তিনি স্থানীয়দের উদ্দেশে অভিযোগ তুলে ধরেন। চিরকুটের একাংশে তিনি লিখেছেন, ‘হে কচাকাটা বাসিন্দাবৃন্দ, ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করিতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল তাতে কোনো দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। ও বিভিন্ন কারণে অনেক হয়রানি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরজিৎ দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করছিলেন। কয়েক মাস আগে তিনি ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা স্থাপন করেন এবং সামনের রাস্তায় টেবিল-চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি শুরু করেন।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম জানান, আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও সুসাইডাল নোট উদ্ধার করা হয়েছে। সুসাইডাল নোটে তিনি তার মৃত্যুর জন্য কাউকে সরাসরি দায়ী করেননি। তবে মোবাইল ফোন বন্ধ থাকায় ভিডিও রেকর্ডটি দেখা সম্ভব হয়নি। তদন্ত শেষ হলে তার আত্মহত্যার সঠিক কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar