1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন - bdtelegraph24.com
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রটোকল ভঙ্গের অভিযোগে ওএসডি রাজশাহী বিভাগীয় কমিশনার, ভারপ্রাপ্ত দায়িত্বে রেজাউল আলম সরকার রাঙামাটি সদর জোনের উদ্যোগে যানবাহন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ১৭ যুবক নবীনগরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু অভয়নগরে শারদীয় দুর্গোৎসবে লোকশিল্প ও ঐতিহ্যের থিম ধারাবর্ত বিইউপিতে আন্তর্জাতিক মডেল জাতিসংঘ সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত চুনতি অভয়ারণ্যে রাতের আঁধারে ময়লা, বনকর্মীদের প্রাণনাশের হুমকির অভিযোগ সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশির পরিচয় ও মামলার প্রেক্ষাপট অক্টোবরের শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর রাজশাহীতে আখ চাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৯৯ জন খবরটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে বাংলাদেশের তৈরি পোশাকে শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অন্যদিকে, ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই ঘোষণার পরই ভারতের পোশাক বাজারের শেয়ারে বড় ধরনের দরপতন ঘটেছে। নতুন এই শুল্ক আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হবে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ ইংরেজি-র প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১ আগস্ট) এই ঘোষণার পর ভারতের পোশাক বাজারের বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য কমে যায়। এরমধ্যে কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ এবং পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩.৭ শতাংশ কমেছে। এর পাশাপাশি, অলোক ইন্ডাস্ট্রিজ, গোকুলদাস এক্সপোর্ট, কিটেক্স গার্মেন্টস এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ারের দামও কমেছে।

এর আগে গত মাসে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হলে ভারতের বাজার তুলনামূলকভাবে এগিয়ে ছিল এবং সেই সময়ে দেশটির পোশাকের শেয়ারের দামও বেড়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে পরিস্থিতি পাল্টে গেছে।
ভারত দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার দখলের চেষ্টা করে আসছে। কিন্তু প্রযুক্তি ও শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এই বাজারে অনেকটাই এগিয়ে আছে।

ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের কারণে দেশটির রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, বিশেষ করে টেক্সটাইল এবং উচ্চ-মূল্যের ইলেকট্রনিক্স খাতে। এতে যুক্তরাষ্ট্রর বাজারে ভারতের পণ্য মূল্য প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের নতুন বাণিজ্য চুক্তির ফলে দেশটির পণ্যে শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অন্বেষণেও চুক্তিবদ্ধ হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar