1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ট্রেন লাইনচ্যুত, সাময়িক বন্ধ ছিল রেল যোগাযোগ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

যশোরে ট্রেন লাইনচ্যুত, সাময়িক বন্ধ ছিল রেল যোগাযোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১১২ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি। যশোর রেলওয়ে জংশনে সোমবার সকালে মোংলাগামী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হওয়ায় যশোরের সঙ্গে দেশের সব রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশনের প্রবেশমুখে পৌঁছালে এর শেষ বগিটি লাইচ্যুত হয়ে পড়ে। এতে রেলপথ অবরুদ্ধ হয়ে পড়ে এবং বেশ কিছুক্ষণ যাবত যাত্রীসেবা ব্যাহত হয়।

জংশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর লাইনচ্যুত বগিটি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে সরিয়ে ফেলা হয়। এরপর ট্রেনটি বাকি বগি নিয়ে সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে যাত্রা করে। বগিটি পুরোপুরি সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

ঘটনার পর যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে, তবে ট্রেন চলাচলে সাময়িক বিপর্যয় সৃষ্টি হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar