1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালিত - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

শ্যামনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২০ জন খবরটি পড়েছেন
অনাথ মন্ডল,নিজস্ব প্রতিনিধি।

“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণিল আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে নানা বয়সী নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, বৃদ্ধ সব বয়সী মানুষের ঢল নামে শ্যামনগর ছাতিম তলা প্রাঙ্গণে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে ছাতিমতলা থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছাতিমতলায় এসে শেষ হয়। এরপর সেখানে দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। বৈশাখী মেলা উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন। মেলায় সর্ব সাধারণের জন্য ছিলো পান্তা-চিংড়ি আলুভর্তা খাওয়ার ব্যবস্থা।

নববর্ষ ১৪৩২ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনি প্রমুখ।

এছাড়াও শ্যামনগর শিল্পকলা একাডেমী ও লোকনাট্য ইনস্টিটিউটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar