শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।
সাতক্ষীরা শ্যামনগরে প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনী খাতুন।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরা’র সভাপতি মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির, সুন্দরবন উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, রূপান্তরের জেলা ম্যানেজার গোলাম কিবরিয়া, রুহিত কুমার মন্ডল, মুনতাসির ইসলাম রুহানি প্রমূখ।
গণশুনানিতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী ১৫০ জন নারী পুরুষ অংশ নেন। সুন্দরবন বেষ্টিত নদীগুলোতে যাতে কোনো ধরনের প্লাস্টিক ও পলিথিন ফেলা না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়। এছাড়া হাটবাজার গুলোতে ডাস্টবিন স্থাপন, পলিথিন ব্যবহার কমাতে পারিবারিক অবস্থান থেকে শুরু করতে সকলে ঐকমত পোষন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত অংশ গ্রহণ কারিদের পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।