1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘ডাহা ভাল্লাগে না’- ঢাকাই কেড়ে নিল রোজার প্রাণ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

‘ডাহা ভাল্লাগে না’- ঢাকাই কেড়ে নিল রোজার প্রাণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকা থেকে পাঁচ বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিজয় সরণি উড়ালসড়কের পাশের একটি নালায় পড়ে থাকা বস্তার ভিতর থেকে রোজা মনির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর গরম পানি ঢেলে তার শরীর ঝলসে দেওয়া হয়েছে। মরদেহটি একটি বস্তায় ভরে ফেলে দেওয়া হয় নালায়। শিশুটির গলায় দড়ি প্যাঁচানো ছিল বলেও জানায় তারা।

রোজা মনি নিখোঁজ হয় সোমবার দুপুর ১টার পর। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে এবং এলাকায় মাইকিং করে। পরদিন ভোরে খোঁজার সময় রোজার নয় বছর বয়সী বোন আইরিন একটি বস্তা দেখতে পায়। পরে আরেক বোন সুবর্ণাকে নিয়ে বস্তাটি টেনে তোলে তারা। কাটার পরই দেখা যায়, ভেতরে রোজা মনির নিথর দেহ।

শিশুটির পরিবার মাত্র ১৩ দিন আগে তেজকুনিপাড়ায় একটি টিনশেড ঘরে ভাড়া উঠেছিল। তারা নরসিংদীর রায়পুরা থেকে ঢাকায় আসে আট মাস আগে। পরিবারের অভাব-অনটনের কারণে রোজার মা শিল্পী আক্তার বাসাবাড়িতে কাজ করেন, আর দুই কিশোরী মেয়ে কাজ করে গার্মেন্টসে।

শিশুটির মা শিল্পী আক্তার বলেন, “আমার নিষ্পাপ বাচ্চাডারে এমনে নির্মমভাবে যে মারল… বিচার চাই। মাইয়্যা হত্যার বিচার চাই।” তিনি জানান, নিহত রোজা প্রায়ই বলত সে ঢাকায় থাকতে চায় না, গ্রামে ফিরে যেতে চায়।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, “শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশের একাধিক দল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।”

মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar