1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আমি থাকব কেন? -পদত্যাগের ভাবনায় অধ্যাপক ইউনূস - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর কালিয়াকৈরে ১৪৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি: নিরাপত্তা নিশ্চিতে কঠোর প্রশাসন

আমি থাকব কেন? -পদত্যাগের ভাবনায় অধ্যাপক ইউনূস

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

দেশের চলমান অচলাবস্থার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাঁর দায়িত্ব নিয়ে হতাশা প্রকাশ করেছেন এবং পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে এক অনির্ধারিত আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, যদি তিনি সঠিকভাবে কাজ করতে না পারেন, তাহলে পদে থাকার যৌক্তিকতা কোথায়। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যেভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের অভাব, প্রতিদিন রাস্তায় আন্দোলন, এবং রাষ্ট্রীয় কাজে বিভিন্ন পক্ষের অসহযোগিতা চলছে—তাতে তাঁর পক্ষে দায়িত্ব পালন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা সূত্রে জানা যায়, সংস্কারের বিষয়েও দৃশ্যমান অগ্রগতি নেই বলে হতাশা প্রকাশ করেন ইউনূস। তিনি উপদেষ্টাদের বলেন, তাঁরা যেন নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা ভাবেন, কারণ তিনি দায়িত্ব ছেড়ে দিতে চান।

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ ও প্রশাসন তা ঠেকাতে পারবে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তবে দায়ভার তিনিই নেবেন—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

এই আলোচনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। সাক্ষাৎ শেষে রাতে বিবিসি বাংলাকে তিনি জানান, অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তাবও দেন এবং একটি খসড়াও তৈরি হয়। যদিও ভাষণ চূড়ান্ত হয়নি, বিষয়টি নিয়ে আরও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar