1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বসুন্ধরার গোপন বৈঠক: মেজর সাদিকুলের স্ত্রী ডিবি হেফাজতে - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

বসুন্ধরার গোপন বৈঠক: মেজর সাদিকুলের স্ত্রী ডিবি হেফাজতে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২১ জন খবরটি পড়েছেন

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগের ‘গোপন বৈঠকের’ সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামের এক নারীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তিনি এই ঘটনায় সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হকের স্ত্রী। বুধবার সন্ধ্যায় মিরপুর ডিওএইচএস থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম বিভাগ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কে বি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে হেফাজতে নেওয়া হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে সুমাইয়া জাফরিনের সম্পৃক্ততার বিষয়টি আসছিল, যার ভিত্তিতে তাকে আটক করা হয়।
এর আগে গত ১৩ জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করে পুলিশ। সেখানে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠক করে।

সেখানে সরকারবিরোধী স্লোগান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করা হয়। এ ঘটনায় ইতোমধ্যেই নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, মেজর সাদিকুল হককে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে গত ১৭ জুলাই উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar