1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী কমেছে ৮২ হাজার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক

২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থী কমেছে ৮২ হাজার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৬২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন, যা গত বছরের তুলনায় প্রায় ৮২ হাজার কম। গত বছর এই সংখ্যা ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।

পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে পরীক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার শুরু ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে।

প্রথমে বহুনির্বাচনী (MCQ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (CQ) পরীক্ষা নেওয়া হবে। ৩০ নম্বরের এমসিকিউ অংশের সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সিকিউ অংশের সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। ব্যবহারিক বিষয়ের পরীক্ষায় এমসিকিউ ২৫ নম্বরের জন্য ২৫ মিনিট এবং সিকিউ ৫০ নম্বরের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট নির্ধারিত হয়েছে।

এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল ১০টা ও দুপুর ২টার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার সময়সূচি অনুযায়ী প্রশ্ন ও উত্তরপত্র বিতরণ ও সংগ্রহের নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়েছে।

এছাড়া পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী নির্ধারিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং উত্তরপত্রে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড পূরণ করে ওএমআর শিটে বৃত্ত ভরাট করতে হবে। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজে হবে না, আসন বিন্যাস করা হবে স্থানান্তরের মাধ্যমে।

শিক্ষাবোর্ড জানিয়েছে, বর্তমানে দেশে করোনা সংক্রমণ কিছুটা বাড়লেও পরীক্ষা পেছানোর পরিস্থিতি এখনো তৈরি হয়নি। পরীক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar