1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ড্রাগন ফলের রাজ্যে দিনে কোটি টাকার রঙিন বেচাকেনা - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

ড্রাগন ফলের রাজ্যে দিনে কোটি টাকার রঙিন বেচাকেনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৪ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের গৌরীনাথপুরে প্রতিদিন কোটি টাকার ড্রাগন ফল কেনাবেচা হচ্ছে, যা দেশের সবচেয়ে বড় ড্রাগন ফলের হাট হিসেবে পরিচিতি পেয়েছে। এখানকার বাজারকে ঘিরে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই ফলের বেচাকেনা।

জেলার মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজারে প্রতিদিন ৭৮টি আড়তে বেচাকেনা হয় বাহারি রঙের ও সুস্বাদু ড্রাগন ফল। স্থানীয় চাহিদা পূরণ করে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। ফলে লাভবান হচ্ছেন ঝিনাইদহসহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা ও যশোর জেলার চাষিরাও।

নিজ জেলায় বড় বাজার থাকার ফলে কৃষকরা তাদের ফল সহজে বিক্রি করতে পারছেন। ন্যায্যমূল্যও পাচ্ছেন, যা তাঁদের জন্য স্বস্তির বিষয় বলে জানিয়েছেন অনেকেই।

তবে ড্রাগন ফল উৎপাদনে নিরাপত্তা নিয়ে রয়েছে কিছু উদ্বেগ। ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ঠেকাতে কৃষকদের সচেতন করতে কাজ করছে কৃষি বিভাগ। ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় জানান, নিরাপদ উৎপাদন নিশ্চিতে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বাজার ব্যবস্থাপনাতেও তদারকি চলছে।

দেশের বাজারে ড্রাগন ফলের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গৌরীনাথপুরের এই হাট এখন অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar