1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত, ভাই আহত - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জকসুর উদ্যোগে ক্যালিগ্রাফি প্রদর্শনী দুর্যোগে দ্রুত সাড়ার দক্ষতা বাড়াতে জবিতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ জলপরী গুজবে পুকুরে হাজারো মানুষের ভিড়, জাল ফেলে মিলল সিলভার কার্প প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির অনুমোদন ৯ অক্টোবর রায়পুরা ম্যারাথন: রেজিস্ট্রেশন ফি থেকে এতিম শিক্ষার্থীদের সহায়তার উদ্যোগ রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ, আটক ২ টঙ্গীতে ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২ রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত, ভাই আহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৯৩ জন খবরটি পড়েছেন

হবিগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিহত জনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।

এ ঘটনায় তার বড় ভাই জয় দাস গুরুতর আহত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ভোররাতে চোরের বেশে কয়েকজন দুর্বৃত্ত নির্দন দাসের বাসায় প্রবেশ করে। বাসার লোকজন তাদের টের পেলে একজনকে ধরে ফেলার চেষ্টা করলে সে জনিকে ছুরিকাঘাত করে। জনিকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাই জয় দাসকেও ছুরিকাঘাত করা হয়।

তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকাবাসীর দাবি, এটি শুধুমাত্র চুরির উদ্দেশ্যে ছিল না, বরং একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার একেএম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত জনির মরদেহ বিকেলে স্থানীয় শ্মশানে দাহ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar