নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে দুই বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে।
অজ্ঞান ব্যক্তিরা হলেন, বাদঘাটা গ্রামের মৃত হরেকৃষ্ণ মন্ডল এর ছেলে দেবীরঞ্জন মন্ডল (৬৫),দেবীরঞ্জন এর স্ত্রী শিখা রানী (৫০), বোন সুমিতা রানী মন্ডল(৪৫),মেয়ে শিউলী মন্ডল (৩০) এবং অপর পরিবারের মৃত হরেকৃষ্ণ মন্ডল ছেলে চিত্তরঞ্জন মন্ডল(৬৭), ও তার স্ত্রী নীলিমা রানী মন্ডল (৫৫)। বর্তমানে তারা শ্যামনগর হসপিটালে ভর্তি রয়েছে।
দেবীরঞ্জন এর জামাই পলাশ মজুমদার জানান, তাদের বাসা থেকে ২ ভরি ওজনের সোনার কানের দুল দুই জোড়া, ২ ভরি ওজনের সোনার পাটি হার ১ টি, ৪ ভরি ওজনের সোনার চেইন ৩টি, দেড় ভরি ওজনের সোনার আংটি ৪ টি এবং নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে ।পার্শ্ববর্তী চিত্ত রঞ্জনের পরিবারে ২ জন সদস্যের অবস্থা বেশি খারাপ ও আশংকাজনক হওয়ায় তাদের বাসা থেকে কি কি চুরি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্লা বলেন, আমি নিজে ঘটনার স্থল পরিদর্শন করেছি। তথ্য উদঘাটনের কাজ চলছে। যথোপযুক্ত প্রমাণাদি পেলেই দোষীদের বিরুদ্ধে আইনানানুগ প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।