1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
'যেখানে পাবে, গুলি করো'-প্রকাশ্যে শেখ হাসিনার কথিত নির্দেশনামা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

‘যেখানে পাবে, গুলি করো’-প্রকাশ্যে শেখ হাসিনার কথিত নির্দেশনামা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত বছরের কোটা বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন—এমন দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

বিবিসির তথ্যমতে, ওই রেকর্ডিংয়ে শেখ হাসিনা একজন অজ্ঞাত উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের অনুমতি দেন। রেকর্ডিংটি গত বছরের ১৮ জুলাই গণভবন থেকে করা একটি ফোনকলের অংশ বলে জানায় বিবিসিকে দেওয়া একটি সূত্র।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অডিওটিতে শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মিল পেয়েছে। এ ছাড়া অডিওটির ফরেনসিক বিশ্লেষণ করেছে মানবাধিকার ও প্রযুক্তি গবেষণা সংস্থা ইয়ারশট। তারা বলছে, রেকর্ডিংটি সম্পাদনার ছোঁয়া ছাড়াই ধারণ করা হয়েছে এবং এটি কৃত্রিমভাবে তৈরি করা হয়নি বলেই প্রমাণ মিলেছে।

ইয়ারশট তাদের বিশ্লেষণে শব্দতরঙ্গ, স্বর, ছন্দ এবং পেছনের নয়েজ পর্যবেক্ষণ করে নিশ্চিত হয়েছে যে এটি একটি আসল রেকর্ডিং। বিশেষজ্ঞরা ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি (ENF) বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছেন—রেকর্ডিংয়ের অখণ্ডতা বজায় ছিল।

ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, “রেকর্ডিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ। সেগুলো স্পষ্ট, নির্ভরযোগ্য এবং অন্যান্য সাক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।” তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (ICT) শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে চলমান মামলার পরামর্শক হিসেবেও কাজ করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, “রেকর্ডিংটির সত্যতা আমরা নিশ্চিত করতে পারিনি।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar