1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
২৫ বছর পর ফের পরীক্ষার টেবিলে: মেয়ের সঙ্গে এইচএসসি দিচ্ছেন বাবা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

২৫ বছর পর ফের পরীক্ষার টেবিলে: মেয়ের সঙ্গে এইচএসসি দিচ্ছেন বাবা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৭ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নাটোরের লালপুর উপজেলায় বাবা ও মেয়ে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, যা এলাকায় প্রশংসার ঝড় তুলেছে। ৪০ বছর বয়সী আব্দুল হান্নান এবং তার মেয়ে হালিমা খাতুন—দুজনেই এ বছর ভিন্ন কলেজ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

দীর্ঘ ২৫ বছর আগে ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন হান্নান। এরপর সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। বাবার রেখে যাওয়া চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং পরে কৃষিকাজে যুক্ত হন।

তবে শিক্ষা থেকে দূরে থাকলেও উচ্চশিক্ষার প্রতি তার আগ্রহ কমেনি। ২০২১ সালে তিনি রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে (ভোকেশনাল) ভর্তি হন এবং ২০২৩ সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় পাস করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক প্রশংসা পান এই বাবা-মেয়ে।

এ বছর হান্নান বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং হালিমা গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দেওয়ার বিষয়ে হালিমা বলেন, “এটাতো খুশির খবর। সবাই বিষয়টাকে পজিটিভ ভাবে দেখছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।”

শিক্ষা অর্জনে বয়স কোনো বাধা নয়—এই কথা আবারও প্রমাণ করলেন আব্দুল হান্নান। তিনি জানিয়েছেন, শুধু এইচএসসি নয়, ভবিষ্যতে মাস্টার্স ডিগ্রি অর্জন করতেও আগ্রহী তিনি।

লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেছেন, “শিক্ষা গ্রহণে বয়স কোনো বিষয় নয়, আব্দুল হান্নান এর প্রকৃষ্ট উদাহরণ। উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar