1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মির্জা ফখরুল: ‘দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে আনা দেশের জন্য মঙ্গল’ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

মির্জা ফখরুল: ‘দ্রুত দেশকে নির্বাচনের ট্র্যাকে আনা দেশের জন্য মঙ্গল’

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৫ জন খবরটি পড়েছেন
Mirza Fakhrul Islam Alamgir মির্জা ফখরুল ইসলাম
ফাইল ফটো

টেলিগ্রাফ ডেস্ক|| ঢাকা, ৯ জুলাই ২০২৫: যত দ্রুত সম্ভব দেশকে নির্বাচনের ট্র্যাকে ফিরিয়ে আনা দেশের জন্য কল্যাণকর হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদকে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, বিএনপি গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি এবং গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি লড়াই করেছে। তিনি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে উত্তরণে বিএনপির ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তিনি আরও বলেন, “দেশটাকে সকলে মিলে বাঁচাতে হবে… যত দ্রুত দেশকে সঠিক ট্র্যাকে ওঠানো যাবে ততই মঙ্গল।”

যারা নির্বাচন প্রয়োজন মনে করেন না, তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন জনগণের জন্য অপরিহার্য এবং একটি নির্বাচিত সরকার দরকার। তিনি দাবি করেন, বিএনপিই সব সংস্কারের দাবি তুলেছে এবং সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলবে, এর মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই।

বিএনপি মহাসচিব বর্তমান সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের আমলে নির্যাতন-হত্যা-গুম-খুনের সবচেয়ে বড় শিকার বিএনপি। তিনি নিজেও ১১২টি মামলার আসামি এবং ১৩ বার জেল খেটেছেন বলে জানান। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, শেখ হাসিনাসহ যারা গণহত্যা ও ফ্যাসিবাদী আক্রমণের সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের বিচার হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar