1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাছা থানা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

গাছা থানা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ জন খবরটি পড়েছেন

মোঃ মাহাবুল ইসলাম অভি (গাজীপুর) ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের গাছা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজের এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মালেকের বাড়ি সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।
সমাবেশে বক্তব্য দেন মোঃ মনিরুল ইসলাম বাবুল সিপাহী সভাপতি গাছা থানা বিএনপি, মোহাম্মদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক গাছা থানা বিএনপি, মোঃ এম আলিফ এইচ সভাপতি পদপ্রার্থী গাছা থানা ছাত্রদল , মোহাম্মদ নাবিল সিপাহী সভাপতি পদপ্রার্থী গাছা থানা ছাত্রদল বিএনপি, মোঃ ইফতেখার হোসেন (রাহাত) মোল্লা গাছা মেট্রো থানা ছাত্রদল গাজীপুর মহানগর, ৩৭ নম্বর কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাকিল হোসেন জয় আহবায়ক সদস্য গাছা থানা স্বেচ্ছাসেবক দল বিএনপির ।
এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar