1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল ইনুর - bdtelegraph24.com
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল ইনুর সৌদি আরবের বিমানবন্দরে সীমিত কার্যক্রম: ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন: ২১ জানুয়ারি প্রথম ধাপে ভোট নবীনগরে ১৩২ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় পাঁচ নির্দেশনা একটি নক্ষত্রের চিরবিদায় যশোরে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় ৪ সেলাই আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ড্র করল বাংলাদেশ সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি পরীক্ষা ভারত গণতন্ত্রের জননী, দেশে বিতর্কের পরিবেশ রয়েছে: প্রধানমন্ত্রী মোদি

মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল ইনুর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বুধবার (১৪ অক্টোবর), দুপুর ১২টা ০৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা এই আপিল আবেদন জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী ব্যারিস্টার মো. সিফাত মাহমুদ। এর আগে গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে তিনটি সাজা একসঙ্গে কার্যকর হওয়ার নির্দেশ দেওয়ায় তাকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এ মামলা করা হয়। ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলাতেও তার বিচার চলছে।

এদিকে, ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে আগেই আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ওই আপিলে হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। ফলে একই রায়কে কেন্দ্র করে একদিকে খালাস চেয়েছেন ইনু, অন্যদিকে তার মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar