1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল - bdtelegraph24.com
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানবজাতি: ল্যানসেটের সতর্কবার্তা ভিসা জটিলতা ও বাড়তি খরচে অস্ট্রেলিয়ায় কমছে বিদেশি শিক্ষার্থী, সংকটে বিশ্ববিদ্যালয় ফরিদপুরে পদ্মার ভাঙনে বিলীন এলজিইডির ৮ কোটি টাকার সেতু সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন জাককানইবি শিক্ষক ড. মুস্তাফিজুর রহমান কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল কুবিতে ‘চিঠি উৎসব’ অনুষ্ঠিত জবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত অভয়নগরে আনসার ও ভিডিপির উদ্যোগে ৬০টি বৃক্ষরোপণ বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মরদেহ

যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ ও মিছিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রবিবার (১১ অক্টোবর), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিল, ঢাকায় বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। রবিবার (১১ অক্টোবর) সকালে শহরের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার ঘটনার সুষ্ঠু বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা দ্রুত বাতিলের দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য বিপুল বিশ্বাস, বাসদ যশোর জেলা শাখার সদস্যসচিব কমরেড হাসিবুর রহমান, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক আবু হাসান উপস্থিত ছিলেন।

বাসদ যশোর জেলা শাখার সদস্য আলাউদ্দিন কর্মসূচি সঞ্চালনা করেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar