1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আজ বিশ্ব ব্যর্থতা দিবস: ব্যর্থতাকে ভয় না পেয়ে শেখার আহ্বান যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি দুর্যোগসহনশীল বাংলাদেশ গড়তে একতাবদ্ধ প্রত্যাশীর তরুণ সেচ্ছাসেবীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে বাঘারপাড়ায় বিএনপির মিছিল ও সমাবেশ পাবনার ফরিদপুরে তাল গাছের চাঁরা রোপণ উদ্বোধন নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস জাপানে সেরা ঘুমের প্রতিযোগিতা: বিজয়ীর জন্য ১৪ হাজার ডলার পুরস্কার ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৩ অক্টোবর), সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৭ ও ২৮ অক্টোবর দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় দুই দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পার্ঘ্য অর্পণ, রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প।

আগামী ২৭ অক্টোবর বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় যুবদলসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা অংশগ্রহণ করবেন।

একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম শুরু হবে। এছাড়া দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হবে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌর ও অধস্তন ইউনিটসমূহ তাদের সুবিধাজনক সময়ে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবে।

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar