1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাপানে সেরা ঘুমের প্রতিযোগিতা: বিজয়ীর জন্য ১৪ হাজার ডলার পুরস্কার - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস জাপানে সেরা ঘুমের প্রতিযোগিতা: বিজয়ীর জন্য ১৪ হাজার ডলার পুরস্কার ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস অনুষ্ঠিত শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা লোহাগাড়ায় নামজারি খতিয়ান বাতিলের রায়ের পর পুনঃতদন্ত, দুই মাসেও নিষ্পত্তি হয়নি নানিয়ারচরে দুই শিক্ষার্থীর সততার দৃষ্টান্ত, সম্মাননা দিল উপজেলা ছাত্রদল মাগুরা হাসপাতালে রোগীর চাপ তিনগুণ, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ৭০০ রোগী দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জাপানে সেরা ঘুমের প্রতিযোগিতা: বিজয়ীর জন্য ১৪ হাজার ডলার পুরস্কার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৮ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬), বিকেল ৩:৩৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কর্মব্যস্ততা ও ঘুমের অভাবে ভোগা জাপানে এবার আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী এক প্রতিযোগিতা। কে সবচেয়ে দ্রুত ঘুমাতে পারেন এবং সবচেয়ে গভীর ও প্রশান্ত ঘুমে আচ্ছন্ন হতে পারেন, তা নিয়ে টোকিওতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেন কয়েক ডজন প্রতিযোগী। সোমবার একটি গদি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ‘ম্যাট রেস’ নামের এই প্রতিযোগিতায় বিজয়ীর জন্য ১৪ হাজার মার্কিন ডলার বা ২০ লাখ ইয়েনের বেশি পুরস্কার রাখা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ঘুমের ধরন ও মান পর্যবেক্ষণের জন্য বিশেষ যন্ত্র পরিয়ে আরামদায়ক গদিতে শুয়ে পড়তে দেওয়া হয়। সর্বোচ্চ ৯০ মিনিট স্থায়ী এই প্রতিযোগিতায় কত দ্রুত ঘুমিয়ে পড়া যাচ্ছে এবং ঘুম কতটা গভীর ও প্রশান্ত হচ্ছে—এই দুই বিষয় বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা হয়।

প্রতিযোগিতার পরিকল্পনা তত্ত্বাবধানকারী ক্রিয়েটিভ ডিরেক্টর রিইচিরো নাকামা বলেন, “জাপানকে প্রায়ই ঘুমের অভাবে ভোগা একটি দেশ হিসেবে বর্ণনা করা হয়। এখানকার মানুষ অত্যন্ত কর্মঠ। ঘুমকে এ ধরনের একটি আয়োজনে পরিণত করার মাধ্যমে মানুষকে একসঙ্গে ঘুমানোর সুযোগ করে দেওয়া এবং ঘুমের বিষয়ে আগ্রহ বাড়ানো সম্ভব বলে আমি মনে করি।”

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ২০২১ সালের তথ্য অনুযায়ী, জাপানের মানুষ দিনে গড়ে ৭ ঘণ্টা ২৪ মিনিট ঘুমান, যা ওইসিডির সদস্য দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। দীর্ঘ কর্মঘণ্টা, যাতায়াতে বেশি সময় ব্যয় ও রাতের ব্যস্ত বিনোদন জীবন জাপানিদের কম ঘুমানোর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ী সুইমি বলেন, “আমি নিজের মতো করে থাকতে চাই। পুরস্কারের অর্থ দিয়ে বাসা বদলের খরচ মেটানোর পাশাপাশি রাজকুমারীর মতো একটি বিছানা কেনার পরিকল্পনা রয়েছে।”

অংশগ্রহণকারী ৩২ বছর বয়সী চিসাতো হোন্ডা বলেন, “মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। ইশ্, যদি আরেকটু বেশি সময় ঘুমাতে পারতাম! এটি ছিল আনন্দের একটি প্রতিযোগিতা।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar