1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ গাজীপুরে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ ১ আমিরাবাদ ইউপি নির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম পেলেন দুই প্রার্থী কুষ্টিয়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি চাঁদা না পেয়ে লুটপাট: কেরানীগঞ্জ ও মিরপুরে জিম্মি ব্যবসায়ী ও প্লট মালিকরা

দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের রাজধানী দিল্লিতে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বেআইনি জমায়েতের অভিযোগে তাঁদের আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ জানিয়েছে।

শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন, শামিরুল ইসলাম ও প্রতিমা মণ্ডলসহ অন্য নেতারা।

দিল্লি পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের ধর্না তুলে নেওয়ার নির্দেশ দেয়। পুলিশের দাবি, দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি মানুষের জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধ অমান্য করার কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্না প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

পুলিশের নির্দেশের পরও মমতা ও তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা ধর্না অব্যাহত রাখেন। এরপরই পুলিশ তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলে। তবে তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একই দিনে কেরলের সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে দিল্লি পুলিশ। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar