1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নানিয়ারচরে দুই শিক্ষার্থীর সততার দৃষ্টান্ত, সম্মাননা দিল উপজেলা ছাত্রদল - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা লোহাগাড়ায় নামজারি খতিয়ান বাতিলের রায়ের পর পুনঃতদন্ত, দুই মাসেও নিষ্পত্তি হয়নি নানিয়ারচরে দুই শিক্ষার্থীর সততার দৃষ্টান্ত, সম্মাননা দিল উপজেলা ছাত্রদল মাগুরা হাসপাতালে রোগীর চাপ তিনগুণ, মেঝেতে চিকিৎসা নিচ্ছেন ৭০০ রোগী দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস গৌরীপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: সংবাদ সম্মেলন ও কৃষিমন্ত্রী বরাবর আবেদন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে দুর্গাপুরে প্রস্তুতি সভা ভারতে উচ্চস্বরে আজান: মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ শ্যামনগরে শিশু ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে এইচএসসির ফল প্রকাশের প্রস্তাব

নানিয়ারচরে দুই শিক্ষার্থীর সততার দৃষ্টান্ত, সম্মাননা দিল উপজেলা ছাত্রদল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটির নানিয়ারচরে সততা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দুই মেধাবী শিক্ষার্থীকে সৌজন্য উপহার দিয়ে সম্মাননা জানিয়েছে নানিয়ারচর উপজেলা ছাত্রদল। তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা ছড়িয়ে দেওয়া এবং অন্য শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই শিক্ষার্থীর হাতে সৌজন্য উপহার তুলে দেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর পেয়ারা বেগম এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সততাপূর্ণ আচরণ শুধু তাদের ব্যক্তিগত চারিত্রিক গুণের পরিচয় বহন করে না, বরং এটি একটি সুন্দর, মানবিক ও নৈতিক সমাজ গঠনেরও অনুপ্রেরণা। শিক্ষাজীবনের শুরু থেকেই শিশু-কিশোরদের মধ্যে সততা, ন্যায়বোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চা গড়ে তোলা জরুরি। এর মাধ্যমে ভবিষ্যতে দেশ আদর্শ, সৎ ও দায়িত্বশীল নাগরিক পাবে।

নানিয়ারচর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, তরুণ প্রজন্মের মধ্যে নীতি-নৈতিকতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হলে তারা যেমন অনুপ্রাণিত হবে, তেমনি অন্যরাও সততা ও নৈতিকতার পথে চলতে উৎসাহ পাবে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দুই শিক্ষার্থীর এই সততাপূর্ণ দৃষ্টান্ত নানিয়ারচরের অন্যান্য শিক্ষার্থীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তাঁরা।সততা ও নৈতিকতার চর্চাই পারে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar