1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় - bdtelegraph24.com
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী নেত্রকোণায় পুকুরপাড় থেকে ৫ লাখ ৬০ হাজার টাকার মাদক উদ্ধার কালিয়াকৈরে ১৪৯ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে গুজব ছড়ানোর বিষয়ে সতর্কবার্তা রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনা সভা: দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ নির্দেশ ডিআইজির লোহাগাড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় লোহাগাড়ায় বিচারিক কাজে ডেকে নিয়ে যুবক নিখোঁজ, থানায় অভিযোগ যশোরের বাঘারপাড়ায় ৯১ পূজা মণ্ডপে চাল বিতরণ অভয়নগরে মাদরাসা অধ্যক্ষের অপসারণসহ নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার

লোহাগাড়ায় পূজা উদযাপন কমিটির সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া প্রতিনিধি
সোমবার (১২ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া ও পুলিশ সুপার মাসুদ আলম। সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় পূজা সংশ্লিষ্ট নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সকাল ১১টায় সার্কিট হাউস থেকে লোহাগাড়ার উদ্দেশে যাত্রা করেন। বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্গাপূজা উদযাপন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে বিকেল সাড়ে ৪টার দিকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে ট্রাইসাইকেল প্রদান এবং সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত দুটি এতিমখানায় ক্রীড়াসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্মিত সুইমিংপুল উদ্বোধন করেন তারা। এরপর সন্ধ্যা ৬টায় সুখছড়ি কালীবাড়ি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar