বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
সোমবার (১২ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৯১টি পূজা মণ্ডপে অনুদান হিসেবে ৬০০ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকারের সভাপতিত্বে সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতারা অংশ নেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার বাঘারপাড়া উপজেলায় মোট ৯২টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৯১টি মণ্ডপকে সরকারি অনুদান হিসেবে চাল দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা হরিপদ রায় ও সেক্রেটারি প্রনয় সরকার।